ছাতকে জয়িতা অন্বেষণ বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার উপজেলা মহিলা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার পাঁচ জয়িতাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সহকারী কমিশনার সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও এসএসকেএস পরিচালিত সূর্যের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান খান, খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, পৌর মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, ছাতক থানার এসআই লিটন দাস।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের লিপি আচার্য, নিঝু মৌমিতা, মোনায়েম, মিন্টু আচার্য প্রমুখ। সভা শেষে পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত জয়িতা রাহেলা বেগম, কনিকা ঘোষ পূর্ণিমা, হাসনা হেনা, মিলন রানী দাস, মরিয়ম বেগম। পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
