ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে শোভযাত্রা

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২১:২০

ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে সোমবার শহরের ছোটবাজার মুক্তমঞ্চ থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্ত দিবস উদ্যাপন কমিটির আয়োজনে মুক্তিযোদ্ধা জনতার বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বেলুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে র্যালি উদ্বোধন করেন ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ। ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভেকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ র্যালিতে         অংশ নেন। বিকালে ছোটবাজার মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।