মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদেরকে অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশনের তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেহ মো. নোমান গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আসামিরা হলেন—কোতোয়ালি থানার ডাটা এন্ট্রি অপারেটর মো. শাহীন, বন্দর থানার ডাটা এন্ট্রি অপারেটর মো. জাহিদ এবং ডবলমুরিং থানার ডাটা এন্ট্রি অপারেটর পাভেল বড়ুয়া।
