প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:১১

 ‘রাশিয়ায় কমিশনার সাঈদের তিন ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান’ শিরোনামে গত ২২ সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন রাশিয়া প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (রাজীব)। ইত্তেফাকে পাঠানো এক প্রতিবাদপত্রে তিনি বলেন, ‘রিপোর্টে আমাকে জড়িয়ে যেসব কথা বলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি ২০০৫ সালে সরকারি বৃত্তি নিয়ে রাশিয়ার গণমৈত্রী বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে আসি এবং অনার্স, মাস্টার্স শেষ করে পিএইচডি নিয়ে গবেষণা করছি।’

তিনি আরো বলেন, ‘রাশিয়াতে প্রায় ১০ বছর যাবত্ আমি সুনামের সঙ্গে ব্যবসা করছি। যুবলীগ নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদের সঙ্গে আমার ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবল খেলার সময় প্রথম দেখা ও পরিচয় হয়। এর বাইরে তার সঙ্গে আমার কোনোদিন কোনোপ্রকার ব্যাবসায়িক সম্পর্ক আগেও ছিল না, এখনো নেই।’