কোনো শিশুকে অপরাধী বলা যাবে না

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৩

হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ বলেছেন, কোনো শিশুকে অপরাধী বলা যাবে না। শিশু অধিকার আইনে বলা আছে, গণমাধ্যমে শিশুর নাম প্রকাশ করা যাবে না। শিশুকে আটক করে তাকে অন্যান্য আসামির মতো আসামি সেলে রাখা যাবে না। তাকে শিশু সেলে রাখার ব্যবস্থা করতে হবে। পুলিশ কোনো শিশুকে আটক করলে ২৪ ঘণ্টার ভেতর সমাজসেবা প্রবেশন অফিসারকে বিষয়টি আবশ্যই অবহিত করতে হবে। আদালতে প্রেরণ করার সময় তাকে হাতকড়া ও কাঠগড়ায় দাঁড় করানো যাবে না। তাকে শিশু সেলে হাজির করতে হবে।

তিনি মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বীর মুক্তিযোদ্ধা ড. মো. জহিরুল ইসলাম প্রশিক্ষণ ভবনের সভা কক্ষে শিশু আইন ২-১৩ বাস্তবায়নে অংশীজনদের করণীয় শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা শিশুকল্যাণ বোর্ডের সভাপতি এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার তানিয়া শার্মী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার কে এম আরিফুল হক, জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ এম এম মাহামুদুল্লাহ, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমীনুল ইসলাম। গাজীপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত সেমিনারে আরো বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও জেলা শিশুকল্যাণ বোর্ডের সদস্য সচিব এস এম আনোয়ারুল করিম, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, মাহবুবুল আলম প্রমুখ।