কেরানীগঞ্জে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৩

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া এলাকা থেকে সোমবার রাতে অভিযান চালিয়ে ২৮০ পুঁটলা হেরোইনসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলো সম্রাট (২৭) ও মাহবুবুল হক সজিব (৩০)। এসআই জাকির হোসেন মঙ্গলবার সকালে আটককৃতদের নামে মাদক আইনে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেছেন। তাদের গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জে ইয়াবাসহ মাদক

ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা  জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদ হাসান (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদ হাসান ফতুল্লা থানার পূর্ব ইসদাইর এলাকার সেলিম মিয়ার ছেলে।