গাজীপুর মহানগরীর টঙ্গীর বিসিক এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামক ওষুধ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর একটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক কবিরুল ইসলাম জানান, টঙ্গীর বিসিক এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানার গ্রাউন্ড ফ্লোরের মালামাল মজুত কক্ষে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
