আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় রবিবার সড়ক দুর্ঘটনায় কৃতার্থ হালদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মাদীপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের রিসোর্স সেন্টারের কর্মকর্তা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের হরে কৃষ্ণ হালদারের ছেলে কৃতার্থ হালদার অফিস শেষে বিকালে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় স্থানীরা তাকে হাসপাতালে ভর্তি করলে চিকিত্সারত অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
