‘হাওয়া’য় চঞ্চল চৌধুরী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৮

 

 

দর্শকনন্দিত নাট্যনির্মাতা মেজবাউর রহমান সুমন এবার চলচ্চিত্র নির্মাণ করছেন। আর ‘হাওয়া’ নামের এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। একটি মৌলিক গল্পের এই চলচ্চিত্রে উঠে আসবে মূলত সমুদ্রের গল্প। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘এই চলচ্চিত্রে আমি প্রধান চরিত্রে অভিনয় করছি। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ছবিটির শুটিং শুরু হবে।’ পরিচালক সুমন বলেন, ‘আমার প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’ হবে একালের রূপকথার গল্প। যার প্রধান উপাদান সমুদ্র, ঢেউ আর একটি ট্রলার। সম্পর্ক, প্রতিশোধ ও মৃত্যুকে উপজীব্য করে এই গল্প তৈরি করা হয়েছে। এটি মাটির গল্প নয়, বরং পানির গল্প।’