মুন্সী মাহবুবুর রহমান
জীবননগর সংবাদদাতা
সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নৃত্যে বিশেষ অবদানের জন্য সাউদিয়া রহমান সাফাকে সম্মানিত করা হয়েছেন। তাকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ও ওয়েভ ফাউন্ডেশন যৌথভাবে সম্মাননা প্রদান করে। গত ১৮ সেপ্টেম্বর সাফার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন এনজিও কর্মকর্তারা।
নৃত্যশিল্পী সাফা উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নৃত্যে অংশ নিয়ে একের পর এক কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। অনুষ্ঠানে প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক নৃত্যশিল্পী সাফার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। শিক্ষক সালাহ উদ্দীন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে পিকেএসএফ ও ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সাফা জীবননগর শাপলাকলিপাড়ার সাংবাদিক কাজি সামসুর রহমান চঞ্চল ও তানিয়া রহমান দম্পতির কন্যা এবং জীবননগর সরকারি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
