ছোটপর্দায় ‘টিরিগিরি টক্কা’

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৪

 

দুরন্ত টিভিতে নিয়মিত প্রচারিত হচ্ছে শিশুতোষ ধারাবাহিক টিরিগিরি টক্কা সিজন টু। প্রচারের পর থেকেই প্রথম সিজনের মতোই আলোচনায় রয়েছে এই শিশুতোষ নাটকটি। বিজ্ঞান কল্প-কাহিনিনির্ভর এ নাটকটিতে তুলে ধরা হয়েছে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি। রচনা করেছেন মারুফা ইয়াসমিন অন্তরা এবং পরিচালনা করেছেন শাহাদাত্ হোসেন সুজন।

ধারাবাহিকটি আজ দুপুর ১টা ৩০ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে।  

  এই নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল, শামীমা তুষ্টি, নুসরাত জাহান নদী, তুর্য, ইরা, সুজাত শিমুলসহ অনেকে।