রঙ্গরস

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০০

মৃত্যুপথযাত্রী এক লোক হাসপাতালের বেডে শুয়ে কথা বলছিল তার দুই ছেলে ও স্ত্রীর সঙ্গে। বড়ো ছেলেকে বলল, তোকে বাড্ডার দশটা বাড়ি দিয়ে গেলাম। ছোটো ছেলেকে বলল, তোকে দিলাম গুলশানের পনেরোটা বাড়ি। তারপর স্ত্রীকে বলল, আর তোমার তো বয়স হয়ে গেছে। তাই দূরে যাওয়ার দরকার নেই। আশেপাশের বারোটা বাড়ি তোমার থাকল। আশা করি কোনো অসুবিধাই হবে না তোমাদের।

এক নার্স কথা শুনছিল তাদের। সে এবার মৃত্যুপথযাত্রী লোকের স্ত্রীকে জিজ্ঞাসা করল বিস্ময় প্রকাশ করে, আপনার স্বামীর এত বাড়ি আর আপনাদের এই গরিবি হাল কেন?

একইভাবে বিস্ময় প্রকাশ করে স্ত্রীটি বলল, কী বলছেন আপনি? আমার স্বামী তো একজন দুধওয়ালা। তার অবর্তমানে আমরা কে কে কোথাকার বাড়িতে দুধ পৌঁছে দেব, সে কথা শুনে আপনি ভুল বুঝেছেন!