গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জগত্রায় এলাকার ডোবর বিল (জলের মোড়) এ বৈদ (দলবদ্ধভাবে মাছমারা) মারতে গিয়ে আশরাফ আলী প্রধান (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন।
নিহত আশরাফ আলী প্রধান সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের বদলাগাড়ী (ইদ্রাকপুর বাজার সংলগ্ন) গ্রামের নিয়ামত উল্যা প্রধানের ছেলে।
বনগ্রাম ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান মো. শাহীন সরকার জানান, গতকাল সোমবার সকালে আশরাফ আলী ওই বিলে সমবেত লোকজনের সঙ্গে মাছ ধরছিলেন তিনি। এক পর্যায়ে মাছ ধরার জন্য বিলের পানিতে ডুব দেন। কিন্তু তারপর তিনি আর ভেসে উঠেননি। পরে তার সঙ্গীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
