গুণ যোগের সংক্ষিপ্ত রূপ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৯

মিরাজুল ইসলাম, প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ।

 

দশমিক ভগ্নাংশ

 

১. গুণ কী?     

উত্তর : গুণ যোগের সংক্ষিপ্ত রূপ।

২. ১০, ১০০ ইত্যাদি দ্বারা গুণ করার সময় দশমিক ভগ্নাংশের অঙ্কগুলো কীরূপ হবে?

উত্তর : দশমিক ভগ্নাংশের অঙ্কগুলোর কোনো প্রকার পরিবর্তন হবে না, শুধুমাত্র দশমিক বিন্দুর অবস্থানের পরিবর্তন হবে।

৩. ০.২ ´ ৩ বলতে কী বোঝায়?

উত্তর : ০.২ ´ ৩ বলতে ০.২ কে তিনবার লিখে যোগ করা বোঝায়।

৪.দশমিক বিন্দুর ডান দিকে গুণ্যে দুটি এবং গুণকে ২টি মোট ৪টি অঙ্ক আছে। গুণফল কেমন হবে?

উত্তর : গুণফলের ডান দিক থেকে চার অঙ্কের বামে দশমিক বিন্দু বসাতে হবে।

৫.দশমিক ভগ্নাংশকে পূর্ণসংখ্যা দিয়ে ভাগের ক্ষেত্রে ভাগফলে কখন দশমিক বিন্দু দিতে হয়?

উত্তর : ভাগ করতে গিয়ে যখনই দশমিক বিন্দুর পরের অঙ্ক নেওয়া হয়, তখনই ভাগফলে দশমিক বিন্দু দেওয়া হয়।

৬.পূর্ণসংখ্যাকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম লেখ।

উত্তর : ভাজক ও ভাজ্যকে একই সংখ্যা দ্বারা গুণ করে দশমিক বিন্দুকে এমনভাবে  ডানে সরানো হয় যাতে উভয়েই পূর্ণসংখ্যা হয়। পরিবর্তিত ভাজ্যকে পরিবর্তিত ভাজক দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করা হয়।

৭. দশমিক ভগ্নাংশকে ১০, ১০০ দিয়ে ভাগের নিয়ম সংক্ষেপে লেখ।

উত্তর : এক্ষেত্রে ভাজ্যের অঙ্কের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র ভাজ্যের দশমিক বিন্দুর অবস্থানের পরিবর্তন হবে। ভাজকের ১ এর ডানে যে কয়টি শূন্য থাকবে ভাজ্যের দশমিক বিন্দু তত ঘর বামে বসালেই ভাগফল পাওয়া যাবে।

৮.ভাজ্য বা ভাজককে দশমিকবিহীন করার জন্য কোন সংখ্যা দ্বারা গুণ করা হয়?

উত্তর : দশমিকবিহীন করার জন্য ভাজ্য বা ভাজক উভয়কে ১০, ১০০, ১০০০ ইত্যদি সংখ্যা দ্বারা গুণ করা হয়।

৯.  ০.৩´ ৪ এর অর্থ কী বোঝায়?

উত্তর : ০.৩´ ৪ এর অর্থ হলো ০.৩ কে ৪ বার লিখে যোগ করা।

১০. ১১৫ ´ ২.৯৩ = কত?          

উত্তর : ৩৩৬.৯৫।

১১. ০.০০০২৫ ´ ৫৯৩ =  কত?   

 উত্তর : ০.১৪৮২৫।

১২. ৩৬ ´১.২ = কত?            

 উত্তর : ৪৩.২।

১৩.  ০.০০১ ´ ১০ = কত?        

 উত্তর : ০.০১।

১৪. ০.০০২৭ ´ ১০০ = কত?   

  উত্তর : ০.২৭।

১৫. ০.৯৭৮ ´ ১০০০ = কত?   

উত্তর : ৯৭৮।

১৬. ১ মাইল সমান ১.৬১ কিলোমিটার হলে, ১০ মাইলে কত

কিলোমিটার?

উত্তর : ১৬.১ কিলোমিটার।

১৭. ১ ইঞ্চি সমান ২.৪৫ সেমি হলে ১০০ ইঞ্চিতে কত সেমি?

উত্তর : ২৫৪ সেমি।

১৮.৮০.২৫ ¸১০ = কত?      

উত্তর : ৮.০২৫।

১৯. ০.১৫ ¸ ১০০ = কত?      

উত্তর : ০.০০১৫।

২০.০.১ ¸ ১০০ = কত?        

উত্তর : ০.০০১।