চালু হচ্ছে হটলাইন
ইত্তেফাক রিপোর্ট
যারা নিম্নমানের পণ্য উত্পাদন করে ও অবৈধভাবে বিএসটিআইর লোগো ব্যবহার করে, তাদের কঠোর শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মুয়াজ্জেম হোসাইন। তিনি বলেন, বিভিন্ন পণ্য ও সেবার মান প্রণয়নের দায়িত্ব বিএসটিআইর। পণ্য ও সেবার মান প্রণয়নের পাশাপাশি সরকার নির্ধারিত ১৮১টি পণ্যের অনুকূলে মান সনদ প্রদান এবং সে সব পণ্যের মান তদারকির দায়িত্ব আমাদের। বিএসটিআইর লোগো ছাড়া এসব পণ্য ক্রয় না করার আহ্বান জানান তিনি। গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআই কার্যালয়ে ‘বিএসটিআইতে শিক্ষা’ সফরের অংশ হিসেবে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী নিম্নমানের পণ্য উত্পাদন ও অবৈধভাবে বিএসটিআইর লোগো ব্যবহার করে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য শিগিগরই বিএসটিআইতে হটলাইন সেবা চালু করা হবে।
