দিল্লির কাছে মাথা নত করবে না মহারাষ্ট্র —শারদ পাওয়ার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:২১

 এনডিটিভি

ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শারদ পাওয়ার বলেছেন, মহারাষ্ট্র দিল্লির কাছে মাথা নত করবে না। তিনি তার বিরুদ্ধে হওয়া আর্থিক মামলা প্রসঙ্গে বলেন, তিনি কখনো জেলে যাননি। ফলে জেলে যাওয়ার অভিজ্ঞতা হলে তিনি আনন্দিত হবেন। শারদ পাওয়ার বলেন, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। আর এ সময়েই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। তিনি বলেন, ঐ মামলায় হাজিরা দিতে শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ইডি) হাজিরা দিতে পারেন। এ নিয়ে তার কোনো দুশ্চিন্তা নেই। গত মঙ্গলবার শারদ পাওয়ারের বিরুদ্ধে বেআইনি টাকা পাচারের অভিযোগে মামলা দায়ের করে ইডি। এতে তার ভাইপো মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারেরও নাম রয়েছে।