সুনামগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান বলেছেন, সুনামগঞ্জ জেলাকে একটা ভালো মডেল নির্মাণ করতে হবে। আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়নকল্পে সুনামগঞ্জ জেলার মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের অংশগ্রহণে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ কথা বলেন। বুধবার দুপুরে আশ্রয়ণ-২ প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সিলেট (ভারপ্রাপ্ত) বিভাগীয় কমিশনার মো. তাহমিদুল ইসলামের সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
