চট্টগ্রামে দুই টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৮

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিনটি গুদামে অভিযান চালিয়ে ২ টন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসি অভিযানে নেতৃত্ব দেন। পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।