কোটালীপাড়ায় গাঁজাসহ গ্রেফতার দুই

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৯

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

কোটালীপাড়া উপজেলায় গাঁজাসহ মো. মহসিন শেখ ও জনি শেখ নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ডহরপাড়া গ্রামের সরদার বাড়ি মোড় থেকে গাঁজাসহ মাহসিন ও জনিকে গ্রেফতার করা হয়।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।