ঝিনাইদহে ইয়াবাসহ বরখাস্তকৃত কারারক্ষী গ্রেফতার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩০

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া এলাকা থেকে মেহেরপুর জেলা কারাগারের সাময়িক বরখাস্তকৃত কারারক্ষী হুসাইন করিবকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হুসাইন কবির চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নিধিকুন্ডু গ্রামের মৃত মেসের আলীর ছেলে।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার লাউদিয়া এলাকায় গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এসময় হুসাইনকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

মেহেরপুর কারাগারের জেলার শরিফুল আলম বলেন, পারিবারিক কারণে তিনি ঝিনাইদহ জেলা কারাগার থেকে সাময়িক বরখাস্ত হয়ে মেহেরপুর জেলা কারাগারে সংযুক্ত আছেন।