সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে পেঁয়াজের দাম ক্রমেই বেড়ে চলেছে। মাত্র দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৩৫ টাকা বেড়েছে। দুই দিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ৩৫ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৭০ টাকায়। পাইকারিতে দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বর্তমানে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। কয়েকদিন আগেও ভারতীয় পেঁয়াজ ২৫ টাকা এবং দেশি পেঁয়াজ ৩৫ টাকায় বিক্রি হয়েছিল।
পেঁয়াজ সরবরাহকারী হোসেন আলী জানান, আমদানি কমে আসায় দুই দিন আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছিল ৩৫ টাকায়, সেই পেঁয়াজ এখন ৭০ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
