টাঙ্গাইল প্রতিনিধি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে বুধবার বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাফেটেরিয়ার সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় এবং ফার্মা ক্যানভাস নামে শিক্ষার্থীদের গবেষণাধর্মী লেখনি প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিবস উদযাপন কমিটির আহবায়ক ড. আশরাফ আলী।
