শিবচরে বাস খাদে আহত ৩০

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩১

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

শিবচরে বুধবার বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩০ জন যাত্রী আহত হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে খুলনা থেকে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের আড়িয়াল খাঁ ব্রিজ সংলগ্ন টোলপ্লাজার পাশে খাদে পড়ে ৩০ জন যাত্রী আহত হয়। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ও হাইওয়ে থানার ওসি নবী হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।