গোপালগঞ্জে তরুণীর গলিত লাশ উদ্ধার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩২

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অজ্ঞাত এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে টুঙ্গিপাড়া থানা পুলিশ উপজেলার করফা বিল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

টুঙ্গিপাড়া থানার ওসি একেএম এনামূল কবির জানান, লাশের শরীরে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে ১৫ দিন আগে থেকে ঐ স্থানে লাশ পড়ে ছিল।