কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম সরাসরি আন্তঃনগর ট্রেন চালু হতে যাচ্ছে আগামী ১৬ অক্টোবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেন চলাচল কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করার কথা রয়েছে। বুধবার কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম রুটের আন্তঃনগর এই ট্রেনের নামকরণ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনের সভাপতিত্বে নামকরণ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকদের আলোচনায় আটটি নাম প্রস্তাবনা আকারে গ্রহণ করা হয়। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন—কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মেনহাজুল আলম প্রমুখ।
