লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধরলা নদীর তীরে গোপন সংবাদের ভিত্তিতে ৬১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে বিজিবি কুলাঘাট বিশেষ টহল দল।
গতকাল বুধবার দুপুরে ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার-উল-আলম জানান, ভারত থেকে ধরলা নদী দিয়ে নৌকাযোগে চর শিবেরকুটি গ্রাম হয়ে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদক প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে বিশেষ নির্দেশনায় বিজিবি টহল দল কুলাঘাটের নদীর ধরলা ব্রিজের নিচে অবস্থান নেয়। রাত ২টার পরে মাদক পাচারকারীরা নদীর তীরে আসলে বিজিবির টহল দলের উপস্থিত বুঝতে পেরে নদীতে লাফিয়ে পালিয়ে যায়। পরে নৌকা থেকে ৬১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।
