পাংশায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩২

পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা

পাংশায় বুধবার দুপুরে বজ্রপাতে ঝন্টু নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হাবাসপুর ইউনিয়নের উত্তর হাবাসপুর গ্রামের হজো মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, ঝন্টু কৃষিকাজ শেষে পদ্মানদীর পাড় দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাত হলে নদীর পাড়েই তার মৃত্যু হয়। নদীর পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।