ফলদ বৃক্ষমেলা উদ্বোধন
মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা মোহনগঞ্জের কৃষি সম্প্রসারণ অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, ইউএনও মো. আরিফুজ্জামান প্রমুখ।
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার উপজেলা হল রুমে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ১-৭ অক্টোবর ২০১৯ পালন উপলক্ষ্যে উপজেলা অবহিতকরণ ও পরিবার পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউল আজম। প্রধান অতিথির বক্তব্য রাখেন কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার।
কৃষকদের বিনা মূল্যে সার-বীজ বিতরণ
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় বুধবার উপজেলার ৫০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে পাঁচ কেজি মাশকলাইয়ের বীজ, পাঁচ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়। উপজেলা পরিষদ মাঠে এসব কৃষি উপকরণ কৃষকদের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, এসিল্যান্ড তানিয়া ভুঁইয়া।
বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা নিয়ামতপুরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বুধবার বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। উপজেলার পরিষদের স্থায়ী মঞ্চে এ চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারিয়া পেরেরার সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মধ্যে পুনর্বাসনের লক্ষ্যে (দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রদত্ত) এক বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার করে টাকা বিতরণ করা হয়। বুধবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শফিকুর আলমের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান প্রধান অতিথির বক্তব্য দেন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও টাকা বিতরণ করেন।
মাদারীপুরে কর্মশালা
মাদারীপুর প্রতিনিধি জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে নারীর ক্ষমতায় ও উন্নয়নের পাশাপাশি শিশু নির্যাতন প্রতিরোধ ওপেনিয়ন লিডারদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় বক্তব্য রাখেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম প্রমুখ।
তালায় কুইজ প্রতিযোগিতা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা “বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে চেনো” এই স্লোগান সামনে রেখে তালায় মুজিববর্ষ-২০২০ উপলক্ষ্যে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার তালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. হুসাইন শওকত।
দরিদ্র শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে উপকরণ বিতরণ
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুর উপজেলা চত্বরে সরকারিভাবে রাজস্ব থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে বুধবার উপকরণ বিতরণ করেন এমপি শফিকুল আজম খাঁন চঞ্চল। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীলের সভাপতিত্বে উপকরণ বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল।
ক্রীড়াসামগ্রী বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার মুনজিতপুরস্থ সংসদ সদস্যের কার্যালয়ে এ ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসেবে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোত্স্না আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, কাটিয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ সোমা প্রমুখ।
০
