রাজধানীর কদমতলীর স্কুলছাত্র বিল্লাল ১২ দিন ধরে নিখোঁজ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৩

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর কদমতলী এলাকার স্কুলছাত্র বিল্লাল হোসেন (১৩) গত ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে তার বাবা মোস্তাফা কামাল কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিল্লাল হোসেন দনিয়া বর্ণমালা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। বাসা ১৬/২, রোড নম্বর-৪, পলাশপুর পূর্ব দনিয়া, কদমতলী। জিডিতে বলা হয়, বিল্লাল হোসেন গত ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে নিখোঁজ হয়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার গায়ের রং ফর্সা, উচ্চতা ৩ ফুট ৪ ইঞ্চি। পরনে ছিল ব্লু রঙের ট্রাউজার ও চেক শার্ট, পায়ে বার্মিজ জুতা। কেউ সন্ধান পেলে ০১৭৪৩৭৮৮১৬৬ মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।