ইনিংসের সপ্তম ওভারে রানের খাতা খোলার আগেই জার্ভিসের বলে উইকেটের ক্যাচ দিয়ে ফিরেছেন ইমরুল কায়েস। ১০ বছরের ক্যারিয়ারে গতকাল চতুর্থবার শূন্য রানে ফিরলেন এই বাঁহাতি ওপেনার এবং এটি ছিল সবচেয়ে বেশি বল খেলে ইমরুলের ‘ডাক’ মারার ঘটনা। গতকাল ১৬ বল খেলেছেন তিনি। একই সঙ্গে এটি বাংলাদেশের কোনো ওপেনারের সবচেয়ে বেশি খেলে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড।
এর আগে ২০১০ সালে প্রথমবার শূন্য রানে আউট হওয়ার ম্যাচে ৪ বল এবং পরের দু’বার ২ ও ৮ বল খেলে শূন্য রানে ফিরেছিলেন ইমরুল।
