সাভারে কোটি টাকার জালনোটসহ আটক দুই

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৬

সাভারে কোটি টাকার জালনোটসহ দুই জনকে আটক করেছে র্যাব। বুধবার দুপুরে উপজেলার কুটুরিয়া আমতলা এলাকায় র্যাবের অভিযানে  আটকরা হলো জাল টাকার ব্যবসায়ী সেকান্দার ও নাহিদ। র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, ১ হাজার টাকা নোটের ১ কোটি টাকার জালনোটসহ ঐ দুই ব্যবসায়ীকে আটক করা হয়। আটক দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।