পদ্মা সেতুর ‘৫-এফ’ স্প্যানটি স্থায়ীভাবে বসানো হয়েছে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৭

পদ্মা সেতুর ২৪-২৫ নম্বর পিলারের ওপর ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের ‘৫-এফ’ স্প্যানটি স্থায়ীভাবে বসানো হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ৩ হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেনের মাধ্যমে সেতুর ২০-২১ নম্বর পিলার থেকে ‘৫-এফ’ দ্বাদশ নম্বর স্প্যানটি সরিয়ে ২৪-২৫ নম্বর পিলারে স্থায়ীভাবে বসানো হয়। এর আগে স্থান সংকুলান না হওয়ায় ও কাজের সুবিধার্থে চলতি বছরের ৬ মে মাঝ পদ্মায় সেতুর ২০-২১ নম্বর পিলারের ওপর অস্থায়ীভাবে ‘৫-এফ’ স্প্যানটি বসানো হয়েছিল। স্প্যানটি ২৪-২৫ নম্বর পিলারের হলেও তখন ঐ দুই পিলারের কাজ চলছিল।