চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ যুবলীগ কর্মী গ্রেফতার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৯

চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ মামুন নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার নগরীর কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী বাকলিয়ার রাজাখালী এলাকায় তার আস্তানা থেকে একটি এলজি, তিন রাউন্ড গুলি ও দুটি কিরিচ উদ্ধার করা হয়।  এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া মামুন নিজেকে যুবলীগ কর্মী পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন অপরাধ করে আসছিলেন। কয়েকদিন আগে তিনি আরেক যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেন।