‘রোহিঙ্গা শরণার্থী-বহুমাত্রিক সংকটে বাংলাদেশ’ শীর্ষক সেমিনার আজ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:২২

রোহিঙ্গাদের নিয়ে সেমিনার আয়োজন করেছে আওয়ামী লীগ। দলটির বন ও পরিবেশবিষয়ক উপকমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার ‘রোহিঙ্গা শরণার্থী-বহুমাত্রিক সংকটে বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বন ও পরিবেশবিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক। সেমিনারে আলোচক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান পরিবেশবিদ অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরিন আহমাদ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ, সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন স্থপতি ইকবাল হাবিব।