ইরান সরকারের মুখপাত্র আলী রাবেই বলেছেন, ২০১৫ সালের আন্তর্জাতিক পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্র ফিরে আসলে এবং নিষেধাজ্ঞা বাতিল করলে প্রেসিডেন্ট হাসান রুহানি আলোচনার মাধ্যমে কিছু পরিবর্তন আনতে পারেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রও চুক্তিতে পরিবর্তন আনার দাবি জানিয়ে আসছে। এদিকে সৌদি তেল ক্ষেত্রে ড্রোন হামলা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে আলোচনার মাধ্যমে তা হ্রাস করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধে তিনি এ কাজ করছেন বলেও জানান ইমরান। -রয়টার্স ও এনডিটিভি
