জনগণই আমার শক্তি ......... এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:০৫

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, উপরে আল্লাহ এবং নিচে আমার মুরব্বীসহ ফরিদপুর-৪ আসনের জনগণই আমার একমাত্র শক্তি। আমি এই শক্তি দিয়েই নির্বাচনে বিজয়ী হবো ইনশাল্লাহ।

সোমবার বিকালে ভাঙ্গা পৌর সদরের হুগলাকান্দি আমিনুন্নেচ্ছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভা ও যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সিংহ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন।

জনসভা শুরুর আগে পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ১নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর আব্বাস বিশ্বাসসহ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী নিক্সন চৌধুরীর হাতে ফুল দিয়ে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। মুক্তিযোদ্ধা ছামাদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আমিনুল মিয়া, উপজেলা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর ওমর ফারুক হবি, পৌর কাউন্সিলর ওমর আলী, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস, আজিমনগর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোতালেব মাতুব্বর, হামেরদী ইউপি’র সাবেক চেয়ারম্যান দেলোয়ার মাতুব্বর, মটর শ্রমিক ইউনিয়নের ভাঙ্গা অঞ্চলের সভাপতি আবুল কালাম মাতুব্বর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহিদ মুন্সি, আওয়ামী লীগ নেতা হেমায়েত হোসেন, গোলাম মাওলা, পারভেজ আহম্মেদ, অ্যাডভোকেট ইকরাম শিকদার, প্রফেসর ওয়াজেদ আলী, আশিকুজ্জামান, বাবু প্রমুখ।

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা জানান, একই দিন এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সদরপুর উপজেলার সদর ইউনিয়নের সাড়ে সাতরশি বাজারে পথসভায় বক্তব্য রাখেন। সদরপুর ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন ভাষানচর ইউপি চেয়ারম্যান মো. ছমির বেপারী, নূরুল্লাহ্গঞ্জ ইউপি চেয়ারম্যান মো. তারেক হোসেন, মানিকদাহ ইউপি চেয়ারম্যান মো. আবু সাঈদ মিয়া প্রমুখ।