শরত্ খেলে রঙের খেলা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৫

শরত্কালের আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা

প্রকৃতিটা যায় রে খেলে হরেক রঙের খেলা।

 

নদীর পাশে দুলে ওঠে ঘন কাশের বন

তারই সাথে নেচে বেড়ায় প্রজাপতি মন।

 

জুড়িয়ে যায় প্রাণটা আমার হাজার পাখির গানে

মাঠের পাশে শিউলি হাসে মাতাল করে ঘ্রাণে।

 

রিমঝিম ঝিম বৃষ্টি ভেজায় গ্রাম ও শহরটাকে

স্নিগ্ধ ছায়া দেয় যে উঁকি প্রখর রোদের ফাঁকে।

 

ঝরনা ধারা আনন্দেতে বইছে ছন্দ সুখে

লাল সাদা নীল শাপলা শালুক ভাসে বিলের বুকে।

 

রাতের বেলা জোনাক ছড়ায় মিটি মিটি আলো

চাঁদ-তারাদের লুকোচুরি দেখতে লাগে ভালো।