বলো বাবা ঝরো ঝরো বৃষ্টি গেল কই কেন এখন বর্ষাটা নেই কই সে শিলা খই? বাবা বলে, শোন খুকি এটা শরত্কাল নীল আকাশে চেয়ে দেখ কত মেঘের পাল। এই ঋতুটা বর্ষাশেষে আসে নতুন সাজে জুঁই শিউলি শাপলা কাশের দারুণ কারুকাজে।