‘বিউটি অব দ্য ইয়ার’ খেতাব পেলেন কৃতি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৫

বলিউডে পুরস্কারের মৌসুম শুরু হয়েছে। কয়েকদিন আগে আইফার সবুজ কার্পেট মাতিয়েছেন তারকারা। এবার ভোগ বিউটি অ্যাওয়ার্ডসেও দেখা মিললো একঝাঁক তারকার! গ্ল্যামার এবং সৌন্দর্য শিল্পের এই অনুষ্ঠাবে বেশ কয়েকজন বলিউড সেলিব্রেটি সম্মানিত হয়েছেন নানা বিভাগে। তবে বিউটি অব দ্য ইয়ার খেতাবটি পেয়েছে কৃতি শ্যানন। এমন পুরস্কারে বেশ উচ্ছ্বসিত এই নায়িকা।

বিউটি আইকন হয়েছেন আলিয়া ভাট ও ম্যান অব দ্য ডিকেড শহীদ কাপুর। এছাড়া ম্যান অব দ্য ইয়ার ভিকি কৌশল, ফ্রেশ ফেস (মহিলা) সারা আলী খান, ফ্রেশ ফেস (পুরুষ) সিদ্ধান্ত চতুর্বেদী, ফিটস্পিরেশন (মহিলা) মালাইকা আরোরা, বিউটি লিজেন্ড শর্মিলা ঠাকুর এবং বিউটি ওয়ারিয়র্স তাহিরা কাশ্যপ খুরানা ও সোনালি বেন্দ্রে বেহল।

বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ে অনুষ্ঠিত তারকাখচিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাধিকা আপ্তে, কালকি কোচলিন, সানি লিওন, ভূমি পেডনেকারসহ অনেকে। সকলেই তাক লাগিয়ে দিয়েছেন তাদের সেরা সাজে! নিজেদের সবচেয়ে ফ্যাশনেবল পোশাকে রেড কার্পেটে হাজির ছিলেন তারা। ভোগ বিউটি অ্যাওয়ার্ডের বিচারকদের প্যানেলে ছিলেন লেখিকা শ্বেতা বচ্চন নন্দাসহ সেলিব্রেটি হেয়ার স্টাইলিস্ট আভান কন্ট্রাক্টর, বিখ্যার মেকআপ শিল্পী মিকি কন্ট্রাক্টর, অভিনেতা ভূমি পেডনেকার, শোভিতা ধুলিপালা ও ডিজাইনার মাসাবা গুপ্ত।