ছ বি ও গ ল্প

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৭

নাজনীন হাসান চুমকীর রচনা ও পরিচালনায় ‘মানুষ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন পৌষাল চৌধুরী, বিস্ময় সরকার মুগ্ধ, সুদীপ্ত শরণ সিকদার, ফারাবী শাফাত খান, সামিন শারার, জাহিন রহমান, অবনী, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, অশোক বেপারি, জুলফিকার চঞ্চল, এজাজ বারি প্রমুখ। দীপ্ত টিভিতে চলচ্চিত্রটি প্রচার হবে আজ রাত ১০টা ও ২৮ সেপ্টেম্বর

বিকেল ৩টায়

গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের সূত্রে মিথিলার সঙ্গে সখ্য তৈরি হয় সৃজিতের। গত ২৩ সেপ্টেম্বর সৃজিতের জন্মদিনের একটি ছবিতেও দেখা গেছে মিথিলার উপস্থিতি। আর তাতেই দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন অনেকে। গুঞ্জন, এখন আর সিঙ্গেল নন মিথিলা!

২৩ সেপ্টেম্বর মা হয়েছেন অ্যামি জ্যাকসন। হাসপাতাল থেকেই সদ্যজাতকে কোলে নিয়ে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। মা হওয়ার পর অভিনেত্রী জানিয়েছেন, ছেলের নাম রেখেছেন অ্যানড্রেস। এবার সেই ছোট্ট ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লেন বলিউড অভিনেত্রী অ্যামি। জানিয়েছেন, ২০২০ সালে ইতালিতে বন্ধু জর্জের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি