দিনাজপুর অফিস
মহাজোটে থেকেও দিনাজপুরের চারটি আসনে আওয়ামী লীগের সঙ্গে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে জাতীয় পার্টি।
মহাজোটের আসন ভাগাভাগি হলেও দিনাজপুরের ছয়টি আসনে একটিও পায়নি জাতীয় পার্টি। কিন্তু এরপরও দিনাজপুরের চারটি আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি । এর মধ্যে দিনাজপুর-১ আসনে মোঃ শাহিনুর ইসলাম, দিনাজপুর-২ আসনে মোঃ জুলফিকার হোসেন, দিনাজপুর-৪ আসনে মোঃ মোনাজাত চৌধুরী এবং দিনাজপুর-৫ আসনে মোঃ সোলায়মান সামি জাতীয় পার্টির লাঙ্গল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও এসব আসনে আওয়ামী লীগেরও প্রার্থী রয়েছে।
৬টি আসনে একমাত্র
নারী প্রার্থী
শাহিদা খাতুন
দিনাজপুরের ছয়টি আসনে মোট ৩৪ জন চূড়ান্ত প্রার্থীর মধ্যে নারী প্রার্থী হিসেবে লড়ছেন মাত্র একজন। দিনাজপুর-৬ আসনে জেলার একমাত্র নারী প্রার্থী হিসেবে লড়ছেন ন্যাশনাল পিপলস্ পার্টির শাহিদা খাতুন। আর কোনো আসনেই নারী প্রার্থী নেই।
