লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাখালীয় উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন—উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ। সম্মেলনে ২৫১ জন কাউন্সিলর, ১ হাজার ২০০ ডেলিগেট এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় সাড়ে ৩ হাজার নেতাকর্মীর উপস্থিতিতে প্রধান অতিথি কমিটি ঘোষণা করেন। এতে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এককপ্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্বাসউদ্দিন পাটোয়ারী সভাপতি এবং সাবেক যুবলীগের আহ্বায়ক আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।
