বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনের (বিডিএ) আয়োজনে বরিশালে প্রথম বারের মতো বিভাগীয় নারীদের বিতর্ক উত্সব সম্পন্ন হয়েছে। গত শুক্রবার শহিদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হলরুমে উত্সব শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস, বিডিএর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট এস এম ইকবাল, বিডিএর উপদেষ্টা প্রফেসর শাহ সাজেদা, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, সরকারি বিএম কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আলামিন সরওয়ার। উপস্থিত ছিলেন বিডিএ চেয়ারম্যান জাহিদ হাসান শওকত, বিডিএ মহাসচিব মেহেদী শুভ, আর্কিটেকট মীর আল-আমিন। বুধবার বিতর্ক উত্সব শেষ হয়েছে।
