দক্ষতা, সক্ষমতা, কার্যকারিতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে ‘সুরক্ষিত সীমান্ত ও মাদকমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়ন। বৃহস্পতিবার সকাল ১০টায় বিজিবির সদর দপ্তরের হলরুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ। নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলম সিদ্দিকীর সভাপতিত্ব ও সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শামছুল আরেফীন, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল হক, ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, রিজিয়ন সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মেজর এ কে এম হাসিবুল হোসেন নবী, কাস্টম্্স ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার বিল্লাল হোসেন।
