অস্ত্রসহ আটক যুবলীগ নেতা এক দিনের রিমান্ডে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:০০

চট্টগ্রামে অস্ত্র মামলায় কথিত যুবলীগ নেতা নূর মোস্তফা টিনুকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম মো. খাইরুল আমীন গতকাল বৃহস্পতিবার এ রিমান্ড মঞ্জুর করেন। গত সোমবার টিনুকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা।