বেগমগঞ্জে দরিদ্রদের সুদমুক্ত ঋণ বিতরণ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:০১

বেগমগঞ্জ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর ১১১ জনের মাঝে ২৮ লাখ টাকার সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।

মঙ্গলবার বেগমগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দারিদ্র্য বিমোচন কর্মসূচির অধীনে পল্লি সমাজসেবা কর্মসূচির আওতায় উপজেলার ১১১ জনের মাঝে গাভি পালন, সেলাই, হাতের কাজ ও ক্ষুদ্র ব্যবসার জন্য ২৭ লাখ ৯০ হাজার ৫০০ টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। বেগমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবদুল্যা আল মামুন যুগ্মসচিব ও পরিচালক সমাজসেবা অধিদপ্তর, বিশেষ অতিথি ছিলেন জেলা উপপরিচালক আইয়ুব খান, সহকারী পরিচালক বেলাল হোসেন। অন্যদের মধ্যে আলোচনা করেন, বেগমগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম।