দক্ষিণ সুনামগঞ্জে নারী ও শিশুবিষয়ক অ্যাডভোকেসি সভা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:০১

সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথ কর্মসূচি ‘লোকাল গভর্ন্যান্স ফর চিলড্রেন’(এলজিসি)-এর আওতায় উপজেলা পরিষদের নারী ও শিশুকেন্দ্রিক পাঁচটি স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো.সফিউল্লাহর সভাপতিত্বে ও এলজিসি জেলা কো-অর্ডিনেটর মিঠু রঞ্জন দাসের পরিচালনায় অ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানি তালুকদার, ইউনিসেফ কনসালটেন্ট মো.ফাহিম আহমেদ, উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিমউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার বজলুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামিম চন্দ্র তালুকদার, সমবায় কর্মকর্তা মো. মাসুদ আহমেদ, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোছাম্মত্ নিলুফা চৌধুরী, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরউদ্দিন, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল প্রমুখ।