বেনাপোল আমড়াখালী চেকপোস্ট ও পুটখালী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪ লাখ হুন্ডির টাকা, ৯ হাজার জাল টাকা, ফেনসিডিল ও গাঁজাসহ ছয় চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আমড়াখালী চেকপোস্ট ও পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ছয় চোরাকারবারিকে আটক করে বিজিবি সদস্যরা। পরে তাদের দেহ তল্লাশি করে ১৪ লাখ বাংলাদেশি টাকা, ৯ হাজার বাংলাদেশি জাল টাকা, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
