মধুখালী বাজারে ৯ দোকান ভস্মীভূত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৩

অগ্নিকাণ্ডে মধুখালীর মেগচামী মৃধা বাজারের পাটের গোডাউনসহ মোট ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মালিক শফিউল আলম মোল্যা জানান, টইলরত পুলিশ বাজার এলাকায় এসে বাচ্চুর পাটের গুদামঘরে আগুন দেখে মধুখালী ও বালিয়াকান্দি ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। খবর পেয়ে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যে ৯টি দোকান আগুনে পুড়ে গেছে।

মধুখালী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. টিটব সিকদার জানান, বিদ্যুতের শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

মেগচামী ইউপি চেয়ারম্যান হাসান আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৯০ লাখ টাকার মালামাল ও দোকানঘরসহ প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।