জয়পুরহাট শহরের প্রাণকেন্দ্র পাচুরমোড়ের বন্ধুক্লাবে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়াখেলার সরঞ্জামসহ নগদ ৫২ হাজার টাকা ও সাত বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাজ্জাদ হোসেন জানান, বন্ধুক্লাবে নিয়মিত জুয়াখেলা হয় এমন খবরের ভিত্তিতে বুধবার রাতে অনুসন্ধান চালায় ডিবি পুলিশের সদস্যরা। এ সময় জুয়াখেলার সরঞ্জাম, নগদ ৫২ হাজার টাকা ও সাত বোতল ফেনসিডিলসহ ৯ জনকে আটক করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাজ্জাদ হোসেন।
